জাতীয়
শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ৯টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বিরতিতেও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল অপরিবর্তিত রয়েছে।
কিছু কিছু ফ্লাইট এখনো বাতিল হচ্ছে ধারাবাহিক ভাবে। বৃহস্পতি ও শুক্রবার মধ্যরাত পর্যন্ত বাতিল হয়েছে ৯টি ফ্লাইট।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল আজ শনিবার জানান, এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ডিপার্চার, ইউএস-বাংলার একটি অ্যারাইভালও একটি ডিপার্চার, এয়ার আরাবিয়ার শারজাহর দু’টি অ্যারাইভাল ও দু’টি ডিপার্চার এবং সালাম এয়ারের মাস্কাটের একটি অ্যারাইভালও একটি ডিপার্চার ফ্লাইট রয়েছে।
তিনি জানান, ওই দুই দিন বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ১২টি অ্যারাইভাল ও ১১টি ডিপার্চার ফ্লাইট সচল ছিলো।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা পরবর্তী যুদ্ধবিরতিতে শাহ আমানত বিমানবন্দরের ৩২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।







