জাতীয়

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক আগামীকাল

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক আগামীকাল- খবরের থাম্বনেইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক আগামীকাল ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। 


জাতীয় সংসদ ভবনের গ্রন্থাগারে রোববার দুপুর ২টায় জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে।


ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 


কমিটির সদস্যরা হলেন— সংসদ সদস্য এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান), ডা. মো. মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও আখতার হোসেন। 


সম্পর্কিত খবর