ক্যাম্পাস
রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমারের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমারের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম সহকারী হাই কমিশনারকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় তাঁরা রাবির শিক্ষা ও গবেষণার উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
সহকারী হাই কমিশনার ভারতের সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে রাবির সংস্কৃত বিভাগের একাডেমিক উন্নয়নে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, রাবির সঙ্গে ভারতের জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।
পরে সহকারী হাই কমিশনার উপাচার্যকে একটি প্রকাশনা উপহার দেন এবং উপাচার্য তাঁকে একটি স্মারক ক্রেস্ট প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, সংস্কৃত বিভাগের সভাপতি প্রফেসর হোসনে আরা আরজু, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।







