জাতীয়

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ- খবরের থাম্বনেইল ফটো

ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: বাসস

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ।


সোমবার ‎সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রীর অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দু’দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানির সঠিক ব্যবহার, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

এসময় মন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। তাই জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে আগ্রহী। পানিসম্পদের সঠিক ব্যবস্থাপনা, নদীর দূষণ প্রতিরোধ, বন্যা ও জলাবদ্ধতা দূরীকরণে জার্মানির সহযোগিতা চান মন্ত্রী।


‎‎রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করতে আগ্রহী জার্মানি। বাংলাদেশকে সহযোগিতায় তার দেশের আগ্রহের কথাও তুলে ধরেন।

‎‎‎‎এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড.এ.কে. এম শাহাবুদ্দিন এবং জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট উলিশ ক্লেপমান উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর