জাতীয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন- খবরের থাম্বনেইল ফটো

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিবের দায়িত্ব পেয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেন।


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে একই মন্ত্রণালয়ের সচিব পদে বদলি পূর্বক পদায়ন করা হলো।


জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।


খাদ্য মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সরকারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব করা হয়েছে।


সম্পর্কিত খবর