ক্যাম্পাস

ইবিতে উচ্চগতির নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রম উদ্বোধন

ইবি প্রতিনিধি

শেয়ারঃ

ইবিতে উচ্চগতির নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রম উদ্বোধন- খবরের থাম্বনেইল ফটো

উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে ব্র্যাকনেট লিমিটেড এবং অপটিমাল টেকনোলজি (প্রাইভেট) লিমিটেড-এর সঙ্গে হিট প্রকল্পের সাথে সম্পাদিত চুক্তি অনুসারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি ) হলসমূহে অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।


বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাদ্দাম হোসেন হল-এ অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।


এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক সিদ্দিকী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইসিটি সেল-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহা: শরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ. কে. এম. শরীফ উদ্দীন এবং অপটিমাল টেকনোলজি (প্রাইভেট) লিমিটেড-এর প্রকৌশলী মোঃ এমরান খান প্রমুখ উপস্থিত ছিলেন।


আইসিটি সেল-এর পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী জানান, এই চুক্তি বাস্তবায়িত হলে হলসমূহের প্রতিটি কক্ষে একটি করে রাউটার থাকবে। একেকটি কক্ষে যদি দুইজন বা তিনজন থাকে তাহলে তাদের একটি রাউটারের ব্যবহারের সুযোগ থাকবে। প্রত্যেক কক্ষেই রাউটারগুলো মেশ কানেকশনে কাজ করবে। আমাদের এ অপটিক্যাল ফাইবারে যখেষ্ট পরিমাণে ব্যান্ডউইথ আছে। সেই ব্যান্ডউইথ দিয়ে শিক্ষার্থীদেরকে ডিজিটাল সেবাসমূহ ভালোভাবে দেয়া যাবে।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়েসমূহে ডিজিটাল সংযোগের অংশ হিসেবে প্রথমে অপটিমাল টেকনোলজি (প্রাইভেট) লিমিটেড কর্তৃক অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের কার্যক্রমের উদ্বোধন করছি। এর মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল সিস্টেম উন্নয়নে এক বিশাল দিগন্ত উন্মোচিত হবে। আমাদের ছাত্ররা এর সুফল ভোগ করবে।


সম্পর্কিত খবর