ক্যাম্পাস

চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষের প্রতিবাদে ঢাবিতে কলম মিছিল

ঢাবি প্রতিনিধি

শেয়ারঃ

চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষের প্রতিবাদে ঢাবিতে কলম মিছিল- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদলের সংঘর্ষের প্রতিবাদে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কলম মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।


বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।


দলটির কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান বলেন, আমরা দেখতে পাই গতকাল ছাত্রদল ও শিবির তারা আধিপত্য বিস্তারের জন্য একে অপরের উপর হামলা চালায়। সেই হামলার স্বীকার হচ্ছে সাধারণ শিক্ষার্থীরাও। আপনারা দুই গ্রুপই এখন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন যা কোনোভাবেই কাম্য নই। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এসময় তিনি পুলিশ-প্রশাসনের প্রতি অতিদ্রুত জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।


কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তোহা বলেন, ছাত্রসংগঠনগুলোর কাজ রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে রাষ্ট্র ও শিক্ষার্থীদের পাশে থাকা, কোনো সন্ত্রাসী কর্মকান্ড করা নয়। শিবিরের ভাইদের বলতে চাই গুপ্ত সুপ্ত এই খেলা বন্ধ করুন, ছাত্রদলকে বলতে চাই ক্ষমতার পাওয়ার দেখাতে আসবেন না। সর্বোপরি আমরা সকলকে বলতে চাই শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলবে না।


সম্পর্কিত খবর