জাতীয়
এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, সোশ্যাল অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।
শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।
এ সময় দলটির কেন্দ্রীয় নেতারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
ইসহাক সরকার এর আগে ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ইসহাক সরকার।
তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কারণে তিনি দল থেকে বহিষ্কৃত হন।
এদিকে, একই অনুষ্ঠানে যোগ দেওয়া মহিউদ্দিন রনি রেল খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পরিচিতি লাভ করেন।
অন্যদিকে নুরুজ্জামান কাফি সামাজিক সচেতনতামূলক ভিডিও নির্মাণের মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন।







