ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ বন্ধ করতে হবে : অর্থমন্ত্রী

চবি প্রতিনিধি

শেয়ারঃ

বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ বন্ধ করতে হবে : অর্থমন্ত্রী- খবরের থাম্বনেইল ফটো

বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


তিনি বলেন, “আইনের বাইরে যাওয়ার কারোর কোনো সুযোগ নাই। আমরা স্পষ্টভাবে বলছি, এই ইউনিভার্সিটিতে বহিরাগত যেন ঢুকতে না পারে। ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নাই।”


শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির উদ্বোধন ও বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


মন্ত্রী বলেন, “স্থিতিশীল ও সংবেদনশীল দেশ গড়ার প্রত্যয়ে আমরা নির্বাচনে গিয়েছি। দেশে স্থিতিশীলতা না থাকলে সামনে এগিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। স্থিতিশীলতা বিনষ্টকারে সে যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”


উদ্বোধনী অনুষ্ঠানে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভুমি ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন প্রমূখ।


সম্পর্কিত খবর