ক্যাম্পাস
তেল গ্যাস ও বিদ্যুৎের মতো জাতীয় ইস্যু সাইড করার জন্য সামনে আনা হলো একটি ফেইক স্ক্রিনশট: সালাহউদ্দিন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেছেন, বাসের ভাড়া বাড়ল, তেলের দাম বাড়ল, গ্যাসের দাম বাড়ল, বিদ্যুতের ভয়াবহ দশা। এই ন্যাশনাল ইস্যুগুলোকে আস্তে করে সাইড করার জন্য সামনে আনা হলো একটি ফেইক স্ক্রিনশট।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।
তিনি লিখেছেন, সারা দেশে যারা ন্যাশনাল ইস্যু নিয়ে কথা বলে, তারা এখন এটা নিয়েই পড়ে থাকবে আর জনগণ ধীরে ধীরে এতে অভ্যস্ত হয়ে যাবে। শাসকদের এটি একটি কমন স্ট্র্যাটেজি। হাসিনার সময়ের এই নাটকগুলোর কোনো ভ্যারিয়েশন আনতে পারেনি নতুন রেজিম।
আম্মারের দাবি, সামনে পদ দেওয়ার কথা বলে রিমোট এরিয়ার কর্মীদের খেপিয়ে তোলা হয়েছে। পদ পাওয়ার জন্য সহাবস্থানে থাকা সংগঠনগুলো উন্মাদের মতো আচরণ করছে।
তিনি আরো লিখেছেন, হাসিনার সময়ের নাটকগুলোর কোনো ভ্যারিয়েশন আনতে পারেনি নতুন রেজিম। তেল, গ্যাস, বাস ভাড়া, বিদ্যুৎ—এসব আপনাদের জন্যও বড় ইস্যু কিন্তু আপনার দল ক্ষমতায় বলে আপনি প্রতিবাদ করছেন না, বরং যারা প্রতিবাদ করছে তাদের ওপরই ঝাঁপিয়ে পড়ছেন। মজার ব্যাপার হলো দেশের অস্থিতিশীল পরিবেশে সবচেয়ে বেশি জ্বালানি জোগাচ্ছে নিষিদ্ধ সংগঠন লীগ।







