ক্যাম্পাস

ছাত্রদলের হামলায় আহত সাংবাদিকদের মামলা নিতে পুলিশের গড়িমসি

ঢাবি প্রতিনিধি

শেয়ারঃ

ছাত্রদলের হামলায় আহত সাংবাদিকদের মামলা নিতে পুলিশের গড়িমসি- খবরের থাম্বনেইল ফটো

শাহবাগ থানার অভ্যন্তরে ছাত্রদলের হামলার শিকার সাংবাদিকদের করা মামলা গ্রহণে গড়িমসি করছে পুলিশ— এমন অভিযোগ উঠেছে।


শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অন্তত ১০ জন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ১২ জন চিহ্নিত ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা করতে থানায় যান ভুক্তভোগীরা। তবে সাড়ে তিন ঘণ্টা পার হলেও তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে খুঁজে পাননি।


জানা যায়, অভিযোগপত্রটি গ্রহণ করেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি জানান, ওসি এসে মামলার কার্যক্রম শুরু করবেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন সাংবাদিকরা।


ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক লিটন ইসলাম বলেন, “আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি। কিন্তু এখনো মামলার প্রক্রিয়া শুরু হয়নি। এতে মনে হচ্ছে পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় রয়েছে।”


তিনি আরও অভিযোগ করেন, হামলার শিকার হওয়ার পরও মামলা করতে না পারা দুঃখজনক এবং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও আইনের শাসনের পরিপন্থী।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।


সম্পর্কিত খবর