ক্যাম্পাস

ডুজা'র সদস্যদের ওপর হামলায় গোবিপ্রবিসাসের নিন্দা ও প্রতিবাদ

গোবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

ডুজা'র সদস্যদের ওপর হামলায় গোবিপ্রবিসাসের নিন্দা  ও প্রতিবাদ- খবরের থাম্বনেইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস)।


একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।


শুক্রবার (২৪ এপ্রিল) গোবিপ্রবিসাসের সভাপতি মো. রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাঈম আশরাফ খাঁন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।


বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার সামনে ও থানা চত্বরে ডুজার সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলায় অন্তত ১৬ জন সাংবাদিক আহত হন।


আহতদের মধ্যে রয়েছেন ডুজার সভাপতি মানজুর হোসেন মাহি, সাধারণ সম্পাদক লিটন ইসলাম, এবং সাংবাদিক শামসুদ্দৌজা নবাব, মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, হারুন ইসলাম, আসাদুজ্জামান খান ও নাইমুর রহমান ইমন।


গোবিপ্রবিসাসের বিবৃতিতে আরও বলা হয়, হামলার আগে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া, ভিডিও ধারণে নিষেধাজ্ঞা আরোপ এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।


পরে সংঘবদ্ধভাবে তাদের ওপর শারীরিক হামলা চালানো হয়, যা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।


সংগঠনটি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পাশাপাশি ক্যাম্পাস ও পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


সম্পর্কিত খবর