ক্যাম্পাস

দেশব্যাপী চলমান সহিংসতার প্রতিবাদে জাবি ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

দেশব্যাপী চলমান সহিংসতার প্রতিবাদে জাবি ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন- খবরের থাম্বনেইল ফটো


দেশব্যাপী ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিস্থিতির পাশাপাশি  সারাদেশে চলমান সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করে লাল কার্ড প্রদর্শন করেছে জাতীয় ছাত্রশক্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা।


রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে শাখা ছাত্রশক্তির দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্যের সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।


এসময় সারাদেশে বিভিন্ন বিশৃঙ্খলা, ধর্ষণ ও অস্থিতিশীল অবস্থার প্রতিবাদ জানান তারা। একইসাথে ধর্ষণসহ সব অস্থিতিশীল কর্মকাণ্ডের প্রতি লাল কার্ড প্রদর্শন করেন তারা।


মানববন্ধনে শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, "আমরা দেখেছি অতীতে ক্যাম্পাসে সহিংস ছাত্ররাজনীতি কীভাবে পরিস্থিতিকে অস্থিতিশীল করেছে, আর জুলাই-পরবর্তী সময়ে আমরা সহাবস্থান ও ঐক্যের রাজনীতি গড়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু এখন আবার পেশিশক্তি ও সংঘর্ষ বাড়ছে, যা উদ্বেগজনক। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আমরা উদ্বিগ্ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করছি।”


সংগঠনটির শাখা সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “আমরা দেখেছি অতীতে বিভিন্ন ক্যাম্পাসে সহিংস ছাত্ররাজনীতি কীভাবে বিস্তার লাভ করেছে। সেই অভিজ্ঞতা থেকে জুলাই-পরবর্তী সময়ে আমরা সহাবস্থান ও ঐক্যের রাজনীতি গড়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু দুই বছর পর আবার ক্যাম্পাসে পেশিশক্তির উত্থান ও সংঘর্ষের প্রবণতা দেখা যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ শিক্ষার্থীরা কখনোই সহিংসতা চায়নি; তারা চেয়েছে ঐক্য ও সহনশীলতার রাজনীতি। তাই আমরা উভয় পক্ষকে আহ্বান জানাই সহিংসতা পরিহার করে আবার ঐক্যের পথে ফিরে আসুন।”


তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যখন নীতিগত বিষয় নিয়ে আলোচনা করছে, তখনই সারাদেশে অস্থিরতা তৈরি হচ্ছে। এতে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। আমরা মনে করি, কার্যকর উদ্যোগ ছাড়া পরিস্থিতির উন্নতি সম্ভব নয়, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।



সম্পর্কিত খবর