ক্যাম্পাস

ক্যাম্পাসে সহিংসতা ও প্রশ্নফাঁসের প্রতিবাদে ইবিতে বৈছাআ’র লাল কার্ড প্রদর্শন

ইবি প্রতিনিধি

শেয়ারঃ

ক্যাম্পাসে সহিংসতা ও প্রশ্নফাঁসের প্রতিবাদে ইবিতে বৈছাআ’র লাল কার্ড প্রদর্শন- খবরের থাম্বনেইল ফটো

ক্যাম্পাসে সহিংসতা সৃষ্টিকারী নেপথ্যের ষড়যন্ত্রকারী এবং এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।


রোববার (২৬ এপ্রিল) দুপুর ২টায় প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।


এ সময় উপস্থিত ছিলেন শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পঙ্কজ রায়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আল আমিন ও যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাসসহ অন্যান্যরা।


কর্মসূচিতে বক্তারা ক্যাম্পাসে পরিকল্পিত সহিংসতা উসকে দেওয়ার প্রতিবাদ জানান এবং নেপথ্যে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তারা। এছাড়া শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিও উত্থাপন করা হয়।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক গোলাম রব্বানী বলেন, ‘সারা দেশে প্রশ্নফাঁস নিয়ে আলোচনার মধ্যেও শিক্ষামন্ত্রী একে গুজব বলছেন। যদি তা-ই হয়, তাহলে কয়েকজনকে গ্রেপ্তার করা হলো কেন? অতীতে এমন অক্ষমতা ঢাকতে গুজবের তকমা দেওয়া হয়েছে।’


তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন, যাদের নেতারা সংসদে বারবার বলেন যে দেশে ‘মব’ করতে দেবেন না—আমরা দেখেছি তারাই থানার সামনে মব তৈরি করেছে। পরে এটিকে গুজব বলে আখ্যা দেওয়া হয়েছে। এ ধরনের দ্বিচারিতা বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।’


সম্পর্কিত খবর