ক্যাম্পাস

'ঘাস ফুলের সাজে সেজেছে পাবিপ্রবি, মুগ্ধতা ছড়াচ্ছে সাদা মেঘের দল'

সম্রাট আকবর

শেয়ারঃ

'ঘাস ফুলের সাজে সেজেছে পাবিপ্রবি, মুগ্ধতা ছড়াচ্ছে সাদা মেঘের দল'- খবরের থাম্বনেইল ফটো

এখন খাঁ খাঁ গ্রীষ্মকাল। চারদিকে আম-কাঁঠালের কেবল বাড়বাড়ন্ত রূপ, পাকার এখনো ঢের বাকি। কিন্তু পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) চত্বরে ফলের সেই সুগন্ধের অপেক্ষায় না থেকেই প্রকৃতির অন্য এক রূপের রাজত্ব শুরু হয়েছে। ক্যাম্পাসে গাছের ডালে ফুলের দেখা তেমন না মিললেও, মাটির কাছাকাছি শুভ্র মেঘের মতো ঘাসফুলে সেজে উঠেছে পুরো আঙিনা। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় 'স্যাটায়ার স্পন্টেনিয়াম'-কাশফুলেরই এক ছোটভাই যেন!


সকাল সকাল ক্লাসে যেতেই চোখে পরছে সেই ফুল আর ফুল দেখতে কার না ভালো লাগে। ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতে হাতের ডান দিকে কেন্দ্রীয় মাঠে ফুটেছে সেই শুভ্র ঘাসফুল। প্রথম দেখাতেই মনে হবে অসীম আকাশ থেকে এক টুকরা সাদা মেঘের নেমে এসেছে পাবিপ্রবির কেন্দ্রীয় মাঠে। প্রতিদিন বিকেল বিভিন্ন মানুষ তো আসেই সাথে কমলমতি শিশুদেরকেও দেখা যায় তার পরিবারের সাথে পাবিপ্রবির কেন্দ্রীয় মাঠে। কেউ বসে গল্প করছে,কেউ পড়াশোনা করছে, কেউ ছবি তুলছে আবার শিশুরা খেলা ধুলাও করছে সেই ফুলের উপর। পাবিপ্রবি ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠ বাদেও শুভ্র ঘাসফুলের দেখা মিলেছে পাবিপ্রবির কেন্দ্রীয় মন্দিরের সামনে দেখলে যেন মনে হয় এ যেন এক আধ্যাত্মিকতার এক ছোঁয়া। এই ঘাস ফুল যেন ক্যাম্পাসকে স্বর্গীয় রুপে সাজিয়েছে। সেই স্বর্গীয় অনুভুতির স্বাদ নিতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে পাবিপ্রবি ক্যাম্পাস। এই যান্ত্রিক জীবনে একটু হলেও স্বস্থির আনন্দ দেয় এই ফুলগুলো।


সম্পর্কিত খবর