জাতীয়
যশোরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে যশোর বিমানবন্দর-এ পৌঁছেছেন।
সকাল ১০টা ২০ মিনিটে তিনি সেখানে অবতরণ করেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এর আগে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে যশোরের উদ্দেশ্যে রওনা হন। যশোরে পৌঁছে তিনি সার্কিট হাউজে যান।
বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
যশোর সফরে প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে—শার্শায় উলসী খাল খনন কাজের উদ্বোধন, একটি সুধী সমাবেশে অংশগ্রহণ, যশোর মেডিকেল কলেজ হাসপাতাল-এর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ-এ জনসভায় বক্তব্য প্রদান।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম যশোর সফর।







