ক্যাম্পাস
চাকসুর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য পেপারলেস পেমেন্ট সিস্টেম চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ( চাকসু) উদ্যোগে পেপারলেস পেমেন্ট সিস্টেম চালু হয়েছে।
এতে শিক্ষার্থীরা ঘরে বসেই বিশ্ববিদ্যালয়ের যাবতীয় বিল অনলাইনে পেমেন্ট করতে পারবে।
সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোনালী ব্যাংক পিএলসি’র সহযোগিতায় অনলাইনে সকল বিল পেমেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম থেকে শুরু করে অন্যান্য সকল ধরনের ফি ও বিল পরিশোধ করতে এতদিন শিক্ষার্থীদের ব্যাংকের লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এতে যেমন সময়ের অপচয় হতো, তেমনি তৈরি হতো অপ্রয়োজনীয় ভোগান্তি, আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করার, তারই ধারাবাহিকতায় আজকে আমরা অনলাইন বিল পেমেন্ট সিস্টেম চালু করতে পেরেছি।"







