ক্যাম্পাস

রাবিতে কলা অনুষদের ১৬ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

রাবিতে কলা অনুষদের ১৬ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড- খবরের থাম্বনেইল ফটো

কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের ১২ বিভাগের ১৬ মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।


সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।


অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— দর্শন বিভাগের আতিয়া সাকেরা সহীহ ও মো. আলমগীর হোসেন, ইতিহাস বিভাগের লতিফা খাতুন ও মাহফুজা সুলতানা মুক্তা, ইংরেজি বিভাগের মো. আসাদুজ্জামান রাফি, বাংলা বিভাগের সাবরিনা মমতাজ রিপা ও পলি রানী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোছা. ফাতেমা নাসরিন, আরবি বিভাগের মো. মাহমুদুল হাসান, ইসলামিক স্টাডিজ বিভাগের উম্মে হাবিবা, সংগীত বিভাগের অনিন্দিতা আলমগীর, নাট্যকলা বিভাগের মেফতাহুন নাহার, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের খায়রুন নাহার আলো, সংস্কৃত বিভাগের জাকিয়া সুলতানা ও মনিরা আক্তার এবং উর্দু বিভাগের মনিজা আক্তার।


অনুভূতি প্রকাশ করতে গিয়ে সংগীত বিভাগের শিক্ষার্থী অনিন্দিতা আলমগীর বলেন, তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে তাঁর পরিশ্রম সফল হয়েছে। এ অর্জনে পাশে থাকা বাবা-মা, বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তিনি বলেন, “আজকের দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের। ডিনস অ্যাওয়ার্ড পেয়ে আমি খুবই আনন্দিত।”


বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন বলেন, “লক্ষ্যে পৌঁছাতে ধৈর্য ও পরিশ্রম প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মোটিভেশন, যা মানুষকে কঠিন কাজ সহজভাবে সম্পন্ন করতে সহায়তা করে। ডিনস অ্যাওয়ার্ড মূলত একটি অনুপ্রেরণামূলক আয়োজন।”


তিনি আরও বলেন, “যারা এই অ্যাওয়ার্ড পেয়েছে, তারা অবশ্যই মেধাবী ও পরিশ্রমী। তারা যে সম্মান অর্জন করেছে, তা ভবিষ্যতেও ধরে রাখবে—এটাই প্রত্যাশা।”


সমাপনী বক্তব্যে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, “আজকের দিনটি পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গর্বের, আর যারা পায়নি তাদের জন্য এটি অনুপ্রেরণার। যারা এবার পুরস্কৃত হয়নি, তারা যেন নিরাশ না হয়ে নিয়মিত চেষ্টা চালিয়ে যায়—অধ্যবসায় থাকলে সফলতা আসবেই।”


তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষতা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. বেলাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ফজলুল হকসহ বিভিন্ন বিভাগের কয়েকশত শিক্ষক ও শিক্ষার্থী।


সম্পর্কিত খবর