জাতীয়

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষে শক্তি: সালাহউদ্দিন আহমদ

ডেস্ক

শেয়ারঃ

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষে শক্তি: সালাহউদ্দিন আহমদ- খবরের থাম্বনেইল ফটো

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপিই একমাত্র রাজনৈতিক শক্তি যারা বাংলাদেশের স্বার্থের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যরা হয় ভারতের পক্ষে অবস্থান নিয়ে সেখানে পালিয়ে গেছে, অথবা বিদেশি স্বার্থের কাছে আত্মসমর্পণ করে বিভ্রান্তিকর রাজনীতি করছে।


শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনি প্রচারের দ্বিতীয় দিনে কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।


সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে আর কখনো যেন ফ্যাসিবাদ ফিরে না আসে, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে তার পরিণতি সবার জন্যই ভয়াবহ হবে।


বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে উল্লেখ করে তিনি বলেন, শহিদদের আত্মত্যাগের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।


তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য সবাইকে আহ্বান জানান।


দিনভর সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এ সময় তিনি লবণ চাষিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অনুরোধে সেলফিও তোলেন। তাকে ঘিরে শিশু-কিশোরদের মাঝেও ছিল উৎসবমুখর পরিবেশ।


সম্পর্কিত খবর