ক্যাম্পাস

যবিপ্রবির অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগের নতুন চেয়ারম্যান ড. মো. কোরবান আলী

যবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

যবিপ্রবির অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগের নতুন চেয়ারম্যান ড. মো. কোরবান আলী- খবরের থাম্বনেইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কোরবান আলী।


রবিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


অফিস আদেশে বলা হয়, বিজ্ঞান অনুষদের ডিন ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কোরবান আলীকে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।


চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে ড. মো. কোরবান আলী বলেন, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে একটি মাত্র ব্যাচ নিয়ে বিভাগটির যাত্রা শুরু হয়েছে। নতুন বিভাগ হওয়ায় এখানে পর্যাপ্ত শিক্ষক ও ল্যাব সুবিধার ঘাটতি রয়েছে। দায়িত্ব পালনকালে তিনি শিক্ষকের সংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় ল্যাব সুবিধা নিশ্চিত করে বিভাগটিকে একটি শক্ত অবস্থানে নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করবেন।


তিনি আরও বলেন, দেশের প্রেক্ষাপটে এটি একটি সম্ভাবনাময় বিভাগ এবং শিক্ষার্থীদের জন্য সেই সম্ভাবনার দ্বার উন্মোচনে তিনি কাজ করতে চান।


উল্লেখ্য, ড. মো. কোরবান আলী জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।


সম্পর্কিত খবর