ক্যাম্পাস

গোবিপ্রবির ফুটবল টুর্নামেন্টে ব্যবস্থাপনা শিক্ষার দাপুটে জয়

গোবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

গোবিপ্রবির ফুটবল টুর্নামেন্টে ব্যবস্থাপনা শিক্ষার দাপুটে জয়- খবরের থাম্বনেইল ফটো

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এ ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।


মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ২–১ গোলের ব্যবধানে গণিত বিভাগকে পরাজিত করে।


খেলা শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন।


টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিপ্লব হাজদা। ম্যাচ সেরার পুরস্কার পান একই বিভাগের মো. কামরুল ইসলাম মুন্না। সেরা গোলরক্ষক নির্বাচিত হন গণিত বিভাগের মো. ইয়াসিন আরাফাত এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান লোকপ্রশাসন বিভাগের মো. হানিফ।


উল্লেখ্য, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট–২০২৫-এ মোট ৩৩টি বিভাগ অংশগ্রহণ করে।


সম্পর্কিত খবর