ক্যাম্পাস

ব্রেইন স্ট্রোকে সংকটাপন্ন ইবি শিক্ষার্থী রাইয়ান, সহযোগিতার আহ্বান

ইবি প্রতিনিধি

শেয়ারঃ

ব্রেইন স্ট্রোকে সংকটাপন্ন ইবি শিক্ষার্থী রাইয়ান, সহযোগিতার আহ্বান- খবরের থাম্বনেইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম রাইয়ান জুবাইর ব্রেইন স্ট্রোক করে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য গামা নাইফ সার্জারি করতে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাকে জরুরি ভিত্তিতে বিদেশে চিকিৎসা নিতে প্রায় ১৭ থেকে ২০ লক্ষ টাকা প্রয়োজন।


জানা যায়, গত ১১ জানুয়ারি হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন রাইয়ান। এরপর চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কের রক্তনালীতে এভিএম রয়েছে। এই সমস্যার কারণে যেকোনো সময় পুনরায় রক্তক্ষরণ হয়ে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। চিকিৎসকরা রাইয়ান কে জরুরি ভিত্তিতে ‘গামা নাইফ সার্জারি’ করাতে দ্রুত থাইল্যান্ড অথবা সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তার এই দীর্ঘমেয়াদী চিকিৎসা ও বিদেশের হাসপাতালে অপারেশনের জন্য আনুমানিক ১৭ থেকে ২০ লক্ষ টাকা প্রয়োজন।


এস এম রাইয়ান জুবাইর জানায়, আমার বাবা পেশায় একজন কৃষক। পরিবারে আমি বড় সন্তান বাকি দুই ভাই আমার ছোট। তারা পড়াশোনা করে। এ পরিস্থিতিতে আমার পরিবারের পক্ষে এত বিশাল অঙ্কের টাকা সংগ্রহ করা পাহাড়সম বাধা হয়ে দাঁড়িয়েছে। এজন্য সবাইকে সহযোগিতার জন্য এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।


আর্থিক সহযোগিতা পাঠাতে এবং বিস্তারিত জানতে 01571747219 নম্বরে যোগাযোগ করা যাবে:


আর্থিক সহায়তা প্রধানের মাধ্যম— 01571747219 (বিকাশ),

01907-021159 (নগদ),

ইসলামী ব্যাংক একাউন্ট নম্বর- 20507056700039004।




সম্পর্কিত খবর