ক্যাম্পাস
ইবি সিওয়াইবির সভাপতি রিফাত, সম্পাদক আবরার

কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর হোসাইন আল রিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের একই শিক্ষাবর্ষের আলী আজম আবরারকে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
৫০ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন—সহ-সভাপতি রাউফুল্লাহ খান, মেহেদী হাসান শাহ, সুমন রানা; যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, তাইয়েবা করিম রিজু, সুমন মিয়া; সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান; সহ-সাংগঠনিক সম্পাদক রিদওয়ান আহমেদ, মরিয়ম আক্তার চৈতী; দপ্তর সম্পাদক সোহানুর রহমান সিয়াম; সহ-দপ্তর সম্পাদক মাহদী তুষার, মোজাহিদ হোসেন; অর্থ সম্পাদক তানভীর; সহ-অর্থ সম্পাদক তাহরিম কবির, শম্পা আক্তার; প্রচার সম্পাদক বিপ্লব হোসেন; সহ-প্রচার সম্পাদক রাজু আহমেদ জীবন; আইটি সম্পাদক সামি আদনান; সহ-আইটি সম্পাদক নাফিস আজিম; মানবাধিকার বিষয়ক সম্পাদক আফরিন আক্তার মৌ এবং সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক সাজিদ বিন হুদা।
এছাড়া আইন বিষয়ক সম্পাদক রাশেদ ইসলাম; সহ-আইন বিষয়ক সম্পাদক এস এম শাফী; নারী বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার মীম; সহ-নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া সুমা; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আদুরী তামান্না; সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফ সিদ্দিক; ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক ইনসানুল ইমাম নূর; সহ-ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক মোহন রায়; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুদক্ষিণা বিশ্বাস সকাল; সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান এবং ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ উল্লাহ।
কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন—বনি আমিন, মিসকাতুল মমতাজ মেঘলা, জেসমিন আক্তার খাদিজা, আশিকুর রহমান, আব্দুস সামী, মাকসুদ উল্লাহ, মাহফিয়া মোহনা, রোহানা আক্তার, রাবেয়া খাতুন, মোছা. মাসুমা, ফারিহা ফারজানা মৌ, প্রিয়ন্তী আহমেদ বর্ষা, মোনালিসা জাহান আদ্রি, হাবিবুর রহমান জিহাদ, আব্দুল্লাহ আল নোমান, আবুল হাসান ওলি উল্লাহ এবং আসাদুজ্জামান তামজিদ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলী আজম আবরার বলেন, “ভোক্তা অধিকার নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধি আমাদের সবার দায়িত্ব। সচেতন ভোক্তাই নিজের অধিকার রক্ষা করতে পারে। সিওয়াইবির মাধ্যমে আমরা এই সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করব এবং প্রশাসনকে সহায়তা করব। আসুন, সবাই মিলে একটি ন্যায্য ভোক্তা সমাজ গড়ে তুলি।”
সভাপতি নূর হোসাইন আল রিফাত বলেন, “কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম, যা ভোক্তাদের অধিকার রক্ষা ও ন্যায্যতার ভিত্তিতে সচেতন বিশ্ববিদ্যালয় পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ আন্দোলনকে আরও শক্তিশালী করা সম্ভব। ক্যাম্পাসের বিভিন্ন সেবাখাতে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
উল্লেখ্য, কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) হলো সচেতন ভোক্তা সমাজ গড়ার লক্ষ্যে কাজ করা একটি তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন। এটি কনশাস কনজিউমারস সোসাইটি (CCS)-এর একটি যুব শাখা।







