ক্যাম্পাস

চবিতে লাফটার ক্লাবের নেতৃত্বে রিয়াদ-অরণী

চবি প্রতিনিধি

শেয়ারঃ

চবিতে লাফটার ক্লাবের নেতৃত্বে রিয়াদ-অরণী- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লাফটার ক্লাবের সভাপতি পদে মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. রিয়াদ গাজী এবং সাধারণ সম্পাদক পদে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহজাবিন অরণী মনোনীত হয়েছেন।


মঙ্গলবার (২৭ এপ্রিল) সংগঠনটির উপদেষ্টা ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহীনুর রহমান নতুন এ কমিটি অনুমোদন করেন।


নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে মেহেনুর আক্তার ইরা, যুগ্ম-সাধারণ সম্পাদক সিদরাতুল মুনতাহা অমি, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, অর্থ সম্পাদক ইসমে নাজহা, লজিস্টিক সম্পাদক আবদুল্লাহ রহমান সাদ, মানবসম্পদ সম্পাদক প্রিয়ন্তি শীল, যোগাযোগ সম্পাদক জান্নাতুল নওরিন, সহ-যোগাযোগ সম্পাদক অনুসিন্থিয়া জাহান চৌধুরী, অপারেশনাল সম্পাদক আবিদ হাসান ভূঁইয়া এবং সহ-অপারেশনাল সম্পাদক পদে সাবিহা আফরোজ স্নিগ্ধা মনোনীত হয়েছেন।


নবনির্বাচিত সভাপতি মো. রিয়াদ গাজী বলেন, “আমরা নতুন দায়িত্ব নিয়েছি। লাফটার ক্লাব নিয়ে আমার কিছু ব্যক্তিগত পরিকল্পনাও রয়েছে। আশা করি নতুন কমিটি ক্লাবকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে।”


উল্লেখ্য, লাফটার ক্লাব চবির মনোবিজ্ঞান বিভাগের একটি সংগঠন। এটি ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি প্রতিবছর বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করে থাকে।


সম্পর্কিত খবর