ক্যাম্পাস

জাবির স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

জাবির স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন- খবরের থাম্বনেইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নতাক (সম্মান) প্রথম বর্ষের (২০২৫-২৬ সেশন) ক্লস শুরু আগামী ১৭ জুন থেকে।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩০শে মার্চ সশরীরে উপস্থিত এবং নতুন করে পছন্দক্রমের ফর্ম পূরণকারীদের মধ্য থেকে নির্বাচিতদের বিভিন্ন ইউনিটের শূণ্য আসনে (৫ম ধাপ) ভর্তি ও পছন্দক্রমের ফর্ম পূরণ কার্যক্রম শুরু হবে ১ মে থেকে এবং চলবে ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। একই সময়ে মাইগ্রেশনে অনিচ্ছুক ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে মাইগ্রেশন বন্ধ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


পরবর্তীতে ৪ মে মাইগ্রেশন তালিকা ও ৫ম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (academic.juniv.edu) প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে ৫ মে থেকে ৭ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। এরপর ১০ মে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সশরীরে উপস্থিত হয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।


ভর্তি নিশ্চিতকরণের সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার হতে সংগৃহীত মেডিক্যাল সনদপত্র রিপোর্ট,অনলাইনে পূরণকৃত বিষয়ভিত্তিক। পছন্দক্রমের ফরম এবং প্রবেশপত্রের ফটোকপি সংযুক্ত করে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি এবং ডিন-এর মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় সশরীরে উপস্থিত থেকে জমা দিতে হবে।


সবশেষে আগামী ১৭ জুন থেকে ২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হবে।


সম্পর্কিত খবর