ক্যাম্পাস
রাবির মন্নুজান হল সংসদের উদ্যোগে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হল সংসদ এবং হলের প্রাধ্যক্ষের উদ্যোগে হলের অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মন্নুজান হলের গেস্টরুমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ বিষয়ে মুন্নুজান হলের ভিপি সুমাইয়া জাহান বলেন, মন্নুজান হল সংসদ এবং সম্মানিত প্রাধ্যক্ষ ম্যামের আন্তরিক উদ্যোগে আজকে হলের অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে ২২ জন শিক্ষার্থীকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এটি শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয়, বরং মন্নুজান হলের শিক্ষার্থীদের স্বপ্নপথে এগিয়ে যাওয়ার জন্য সাহস, প্রেরণা ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার এক উজ্জ্বল আলোকবর্তিকা। এ ধরনের মানবিক ও শিক্ষার্থী কল্যাণমুখী কার্যক্রম আগামীতেও মন্নুজান হল সংসদ ও হল প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য সর্বদা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
মন্নুজান হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. মোছা. আশীয়ারা খাতুন বলেন, আজ ৩০ এপ্রিল মন্নুজান হলের গেস্ট রুমে হলের মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের কল্যাণে ২২ জন শিক্ষার্থীকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে মন্নুজান হল সংসদ আমার সাথে সব সময় এই ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উন্নয়ন ও কল্যাণে আমরা সর্বদা সচেষ্ট থাকবো।







