ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিনের মায়ের ইন্তেকাল

চবি প্রতিনিধি

শেয়ারঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিনের মায়ের ইন্তেকাল- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদারের মা গত ৩০ এপ্রিল দিবাগত রাত ২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


শুক্রবার (১ মে) বাদ জুমা হাটহাজারী উপজেলার ধলই শাহী দরবার শরীফে হযরত শাহ জাহান শাহ (রাঃ)-এর মাজার প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষ অংশ নেন।


জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাহাদাত হোসেন, চাকসু পরিচালক প্রফেসর জাহেদুর রহমান চৌধুরী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর এবিএম আবু নোমান, আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক, চবি জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও স্টোর শাখার ডেপুটি রেজিস্ট্রার আব্দুল ছবুরসহ অন্যরা। এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি নুর মোহাম্মদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।


পরে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে জানাজায় অংশ নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।


সম্পর্কিত খবর