জাতীয়

এনসিপির প্রার্থী আদিবের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

ডেস্ক

শেয়ারঃ

এনসিপির প্রার্থী আদিবের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা- খবরের থাম্বনেইল ফটো

রাজধানীর খিলক্ষেতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


সোমবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, আজ সকালে ঢাকা-১৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এনসিপি মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিব নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় গণসংযোগে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।


এ ঘটনাকে ‘অন্যায় ও সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করে করে বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’


তিনি অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।


এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ‘নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা প্রশাসন ও নির্বাচন কমিশনের দায়িত্ব। এক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য দেশবাসী মেনে নেবে না।’


সম্পর্কিত খবর