জাতীয়
হাম ও হামের উপসর্গে আরো ১৭ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জনের হাম শনাক্ত হয়েছিল এবং হামের উপসর্গ ছিল ১৫ জনের।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ৩০২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫৪ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫ হাজার ৪৬৭ জন।
১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরো দু’জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৫২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে ২৫৯ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৮ হাজার ৯৫৭ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৪৮ জন।








