জাতীয়

ইআবি’র অধীনে সারা দেশে কামিল (মাস্টার্স) পরীক্ষা শুরু

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ইআবি’র অধীনে সারা দেশে কামিল (মাস্টার্স) পরীক্ষা শুরু- খবরের থাম্বনেইল ফটো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-এর অধীনে পরিচালিত এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স)-২০২৪ পরীক্ষা আজ সোমবার সারা দেশে একযোগে শুরু হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বিকেলে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, মাদ্রাসাটির অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী।


কেন্দ্র পরিদর্শনকালে উপাচার্য বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে কামিল (মাস্টার্স) পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। সারা দেশের সব পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন কোনো অনিয়মের আশ্রয় না নিয়ে নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিজেদের মূল্যায়িত করে এবং আধুনিক জ্ঞান ও গবেষণায় সমৃদ্ধ হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিতে সক্ষম হয়—এটাই বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা।


এ বছর সারা দেশের মোট ৫১টি কেন্দ্রে আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৩ মে ২০২৬ পর্যন্ত এ পরীক্ষা চলবে।


সম্পর্কিত খবর