ক্যাম্পাস

চবি ছাত্র অধিকার পরিষদের কমিটির নেতৃত্বে রোমান-সবুজ

চবি প্রতিনিধি

শেয়ারঃ

চবি ছাত্র অধিকার পরিষদের কমিটির নেতৃত্বে রোমান-সবুজ- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ৭ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রোমান রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ সবুজ মনোনীত হয়েছেন।


সোমবার (৪ মে) রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংসদ।


নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাহিদুল্লাহ, প্রচার সম্পাদক শাহরিয়ার মুনিম সাবিত, আরেক প্রচার সম্পাদক রায়হান আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মেহেদী হাসান এবং ছাত্রী বিষয়ক সম্পাদক লামিয়া আক্তার মীম।


নবনির্বাচিত সভাপতি রোমান রহমান বলেন, “ছাত্র অধিকার পরিষদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় আজকের অবস্থানে এসেছে। এই ধারাবাহিকতা বজায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য। ন্যায্য অধিকার আদায়ে আমরা সবসময় সোচ্চার থাকব।”


সম্পর্কিত খবর