ক্যাম্পাস

শাখা ছাত্রদলের উদ্যোগে জাবির বাসে চালু হচ্ছে লাইভ ট্র্যাকিং সিস্টেম

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

শাখা ছাত্রদলের উদ্যোগে জাবির বাসে চালু হচ্ছে লাইভ ট্র্যাকিং সিস্টেম- খবরের থাম্বনেইল ফটো

শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।


আগামী বৃহস্পতিবার (৭ মে) আনুষ্ঠানিকভাবে এ সিস্টেমের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।


জানা গেছে, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এই প্রযুক্তি চালু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে সব বাসে সিস্টেমটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।


লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু হলে শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে বাসের অবস্থান তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। পাশাপাশি বাস নির্দিষ্ট স্টপেজে কখন পৌঁছাবে, সে তথ্যও আগে থেকেই পাওয়া যাবে। কোনো কারণে বাস দেরি করলে নোটিফিকেশন পাওয়ার সুবিধাও থাকবে।


সংশ্লিষ্টরা আশা করছেন, এর ফলে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা সহজ হবে এবং যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে।


এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ৭ মে থেকে পরীক্ষামূলকভাবে দুটি বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে সফল হলে বিশ্ববিদ্যালয়ের সব বাসে এই আধুনিক সুবিধা চালু করা হবে।


সম্পর্কিত খবর