ক্যাম্পাস
হবিগঞ্জ জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে হৃদয়-আরিফ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘হবিগঞ্জ জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর ২০২৬ সালের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহারিয়ার ইমন হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আরিফ মিয়া।
মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টিতে উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আসাদুল হকের উপস্থিতিতে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ঈদুল আজহার ছুটির পর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হবে।
নতুন কমিটির সভাপতি শাহারিয়ার ইমন হৃদয় বলেন, “আমাকে এই সম্মানজনক দায়িত্বে নির্বাচিত করায় আমি শ্রদ্ধেয় উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আসাদুল হক স্যারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। তাঁর দিকনির্দেশনা আমাদের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। একই সঙ্গে বিদায়ী সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল সাবেক নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ। তাঁদের ত্যাগ ও পরিশ্রমেই সংগঠনটি আজকের অবস্থানে এসেছে। তাঁদের রেখে যাওয়া কাজগুলো এগিয়ে নিতে আমি বদ্ধপরিকর। ভবিষ্যতে হবিগঞ্জের শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে এই অ্যাসোসিয়েশন পাশে থাকবে। জেলাবাসীর দোয়া ও শিক্ষার্থীদের অংশগ্রহণই হবে আমাদের মূল শক্তি।”






