খেলাধুলা

ই-স্পোর্টস নেশনস কাপে প্রথমবার বাংলাদেশের অংশগ্রহণ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ই-স্পোর্টস নেশনস কাপে প্রথমবার বাংলাদেশের অংশগ্রহণ- খবরের থাম্বনেইল ফটো

ই-স্পোর্টসের বিশ্বকাপখ্যাত ‘ই-স্পোর্টস নেশনস কাপ’-এ প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা।


বুধবার (৬ মে) রাজধানীর তোপখানা রোডের হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্টসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন (বাইডেসা)-এর সভাপতি ড. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মুনিরুল ইসলাম।


তিনি বলেন, “এই আসরে বাংলাদেশ ১৫টি ভিন্ন ই-স্পোর্টস গেমে অংশ নেবে। প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ২২০ কোটিরও বেশি, যা দেশভিত্তিক ই-স্পোর্টস টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম বৃহৎ। এমন একটি আসরে অংশ নিতে পারা আমাদের জন্য গর্বের।”


আয়োজকরা জানান, এবারের আসরে বিশ্বের প্রায় ১৫০টি দেশ অংশ নেবে। বাংলাদেশের হয়ে ১৫টি গেমে মোট ৫০ জন গেমার প্রতিনিধিত্ব করবেন।


দলের প্রস্তুতি সম্পর্কে ম্যানেজার আগা রাফসান বলেন, “প্রাথমিক বাছাইপর্বে এশিয়ার দেশগুলোর বিপক্ষে খেলতে হবে। সেখান থেকে শীর্ষ দুই বা তিনের মধ্যে থাকতে পারলে মূল পর্বে খেলার সুযোগ মিলবে। সে লক্ষ্যেই আমাদের প্রস্তুতি চলছে।”


সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জাতীয় দল গঠনের লক্ষ্যে সারা দেশ থেকে প্রায় ১,৫০০ গেমার নিবন্ধন করেছিলেন। একাধিক ধাপের বাছাই শেষে চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করা হয়েছে।


দলের কোচ ফারহান ইসলাম, মো. আবিদ হোসেন ও নাজমুস সাকিব বলেন, “সম্পূর্ণ নিরপেক্ষ প্রক্রিয়ায় খেলোয়াড় নির্বাচন করা হয়েছে। মূল আসরের আগে এখনও সময় থাকায় আমরা কৌশলগত প্রস্তুতির পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশে মানিয়ে নেওয়ার প্রশিক্ষণও দিচ্ছি।”


প্রথমবারের মতো এমন বড় আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণকে দেশের ই-স্পোর্টস অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।


সম্পর্কিত খবর