জাতীয়

মার্কিন দূতাবাসের কূটনীতিকের সঙ্গে এনসিপির সৌজন্য সাক্ষাৎ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

মার্কিন দূতাবাসের কূটনীতিকের সঙ্গে এনসিপির সৌজন্য সাক্ষাৎ- খবরের থাম্বনেইল ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৬ মে) রাতে রাজধানীর বাংলামোটরের দলীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।


এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।


বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন।


এনসিপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন।


সাক্ষাৎ শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদলকে এনসিপির কার্যালয় ঘুরে দেখান।


সম্পর্কিত খবর