ক্যাম্পাস

ঢাবিতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি

ঢাবি প্রতিনিধি

শেয়ারঃ

ঢাবিতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি- খবরের থাম্বনেইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে হাম-রুবেলা প্রতিরোধে দিনব্যাপী টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৭ই মে) কলাভবন সংলগ্ন বটতলায় আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পাঁচ বছরের কম বয়সী শিশুদের টিকা প্রদান করা হয়।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়।


ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার শুভেচ্ছা বক্তব্য দেন।


এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা (অঞ্চল-১) ডা. ফারিয়া ফয়েজ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়ের টিকাদান কর্মসূচির মেডিকেল অফিসার ডা. মো. রেজাউল হুসাইন।


এ সময় বক্তারা শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


সম্পর্কিত খবর