জাতীয়
ব্যাংককে আহত জুলাইযোদ্ধাদের দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে সফর করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
শনিবার (৯ মে) তিনি হাসপাতালে গিয়ে গুরুতর আহত রোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
সফরকালে ডা. শফিকুর রহমান আহতদের সাহস, ত্যাগ ও ভূমিকার প্রশংসা করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি সুস্থতার জন্য দোয়া করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান।
সফরকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।







