জাতীয়

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার টালবাহানা করছে

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার টালবাহানা করছে- খবরের থাম্বনেইল ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই সনদ’ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার টালবাহানা করছে।


শনিবার (৯ মে) রাজধানীর একটি হোটেলে ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


নাহিদ ইসলাম বলেন, সাংবিধানিক সংস্কার অবশ্যই জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে হওয়া উচিত। তার দাবি, বিএনপি এই সংস্কার প্রক্রিয়া এড়িয়ে যেতে চাচ্ছে।


তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপির শীর্ষ নেতারা গণভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং প্রচারণাও চালিয়েছিলেন। তবে ক্ষমতায় আসার পর তারা সেই অবস্থান থেকে সরে এসেছে বলে তিনি অভিযোগ করেন।


নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী, গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদের ভেতরে ও বাইরে আলোচনা অব্যাহত থাকবে। একই সঙ্গে শান্তিপূর্ণ কর্মসূচিও চলবে। তবে সরকার যদি ইতিবাচক সাড়া না দেয়, তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের কথা জানান তিনি।


সম্পর্কিত খবর