জাতীয়

দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর- খবরের থাম্বনেইল ফটো

রাজধানীর মিরপুর ও রমনা থানায় ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর-কে জামিন দিয়েছেন হাইকোর্ট।


রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


এর আগে, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী-কে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন রোববার এ আদেশ দেন।


উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ।


সম্পর্কিত খবর