ক্যাম্পাস

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বেরোবিকে ১–০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কুয়েট

কুয়েট প্রতিনিধি

শেয়ারঃ

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বেরোবিকে ১–০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কুয়েট- খবরের থাম্বনেইল ফটো

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ দুর্দান্ত জয় পেয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। গ্রুপ পর্বের নকআউট ম্যাচে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-কে ১–০ গোলে পরাজিত করে শেষ ষোলোতে জায়গা করে নেয় কুয়েট প্রতিনিধি দল।


রোববার (১০ মে) সকাল ৭টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় কুয়েট। ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী রাফিন। তার দুর্দান্ত গোলে কুয়েটের গুরুত্বপূর্ণ এই জয় নিশ্চিত হয়।


এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে কুয়েট ফুটবল দল। মাঠে দলটির সংগঠিত রক্ষণভাগ ও আক্রমণভাগের সমন্বিত পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়ায়।


জানা যায়, গত ৮ মে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের উদ্দেশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেয় কুয়েট ফুটবল দলের সদস্যরা।


এদিকে, রাউন্ড অব সিক্সটিনের পরবর্তী ম্যাচ আগামীকাল বিকাল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সম্পর্কিত খবর