ক্যাম্পাস

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে কুয়েটের দ্বিতীয় জয়

কুয়েট প্রতিনিধি

শেয়ারঃ

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে কুয়েটের দ্বিতীয় জয়- খবরের থাম্বনেইল ফটো

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা ২০২৫–২৬-এ দ্বিতীয় জয় অর্জন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ব্যাডমিন্টন (ছাত্র) দল।


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতার গ্রুপ পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হয়।


কুয়েট ব্যাডমিন্টন দল ২–১ সেটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে গুরুত্বপূর্ণ এ জয় তুলে নেয়। ম্যাচজুড়ে কুয়েট খেলোয়াড়দের আত্মবিশ্বাসী ও সমন্বিত পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে।


কুয়েট দলের হয়ে খেলেন খান হাবিবুর রহমান (বিইসিএম), সাফিকুল ইসলাম ফাহিম (সিভিল ইঞ্জিনিয়ারিং), তাসকিন সায়ান অপু (সিএসই) এবং শহিদুল ইসলাম সাদিক (এমএসই)।


দলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. হেলাল ফকির এবং শারীরিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ রায়হানুল ইসলাম।


এর আগে একই প্রতিযোগিতার টেবিল টেনিস ইভেন্টে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে জয় পেয়েছিল কুয়েট টেবিল টেনিস দল।


সম্পর্কিত খবর