ক্যাম্পাস

জবি কর্মকর্তা সমিতির নেতৃত্বে হাবিবুর রহমান ও আবদুল হালিম

জবি প্রতিনিধি

শেয়ারঃ

জবি কর্মকর্তা সমিতির নেতৃত্বে হাবিবুর রহমান ও আবদুল হালিম- খবরের থাম্বনেইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির (জবিকস) কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৭ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (ফান্ড ও বাজেট) এর খন্দকার হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক রেজিস্ট্রার দপ্তরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হালিম।


রবিবার (১০ মে) জবিকস্ কার্যকরী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।


১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ট্রেজারার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোঃ শাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) সঞ্জয় কুমার পাল, প্রচার ও দপ্তর সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-২) মোঃ জাবেদ আলী খান, সংস্কৃতি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মোছাঃ শামীমা নাসরিন এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার মোঃ শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন।


এছাড়াও সদস্য পদে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোল্লা মেজবাহুদ দারাইন এবং মনোবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-১) মোঃ সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।


নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) এহেছান আহমেদ এবং অডিট সেলের সহকারী পরিচালক (অডিট) মোঃ মনির হোসেন।


উল্লেখ্য, সকল পদে কোনো প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় সকলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।


সম্পর্কিত খবর