ক্যাম্পাস
ঢাবির জিয়া হলে বহুল প্রত্যাশিত জুস কর্নারের উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান (জিয়া) হল সংসদের উদ্যোগে ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় বহুল প্রত্যাশিত জুস কর্নারের উদ্ভোদন করা হয়েছে।
সোমবার (১১ই মে) হলের এক্সটেনশনে এটি উদ্ভোদন করা হয়। এই জুস কর্নার থেকে শিক্ষার্থীরা বিভিন্ন ফল ও ফলের জুস সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের মান্যবর প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুল হোসাইন এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও জিয়া হল সংসদের ভিপি, জিএস-সহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রাধ্যক্ষ জনাব নাজমুল হোসাইন এবং জনাব রাফিউল হক উপস্থিত শিক্ষার্থীদেরকে জুস পান করিয়ে আপ্যায়ন করেন।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের জিএস আসিফ ইমাম বলেন, নির্বাচন হওয়ার পর থেকেই হলের সার্বিক কল্যানে কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি শিক্ষার্থীদের প্রত্যেকটা যৌক্তিক দাবি ও চাহিদাকে এড্রেস করার। তারই ধারাবাহিকতায় হলে একটি মানসম্মত জুস কর্নার স্থাপনের পরিকল্পনা ছিল। প্রশাসনকে আমরা বারবার জানিয়েছি। প্রশাসন সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করেছেন। আজকে আনুষ্ঠানিক ভাবে জুস কর্নারটি প্রভোস্ট ড. নাজমুল হোসাইন স্যারসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। হল সংসদের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আশা করি এর মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হবে। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে আমরা আমাদের কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।







