ক্যাম্পাস

গোবিপ্রবিতে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান পালিত

গোবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

গোবিপ্রবিতে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান পালিত- খবরের থাম্বনেইল ফটো

অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস)-এর আয়োজনে কেক কেটে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


সোমবার (১১ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, প্রক্টর ড. এস. এম. আহসান, ছাত্র উপদেষ্টা কাজী মোহাম্মদ মাহবুব, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজনুর রশিদ, রিসার্চ সেন্টারের পরিচালক ড. সামছুল আরিফিন, ক্যাফেটেরিয়ার পরিচালক ড. মো. বশির উদ্দিন, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মান্নান খাঁন এবং সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি শেখ রাসেল, সাধারণ সম্পাদক নাঈম আশরাফসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।


বিশেষ অতিথি বক্তব্যে উপ- উপাচার্য অধ্যাপক ড।. সোহেল হাসান বলেন, "আমরা সত্যিই অনেক খুশি যে নতুন একটি নিউজ পোর্টাল, এশিয়ান পোস্ট, যাত্রা শুরু করতে যাচ্ছে। আশা করি তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের সমৃদ্ধি কামনা করি এবং আশা প্রকাশ করছি, তারা নির্ভীকভাবে সত্য প্রকাশ করে যাবে।"


প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, "যাত্রা ছোট পরিসরে হলেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এশিয়ান পোস্ট দ্রুত একটি গ্রহণযোগ্য নিউজ পোর্টালে পরিণত হতে পারে। বর্তমানে অনেক গণমাধ্যম যাচাই-বাছাই ছাড়াই সংবাদ প্রকাশ করলেও এশিয়ান পোস্টের কাছে প্রত্যাশা—তারা হলুদ সাংবাদিকতা এড়িয়ে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় সাংবাদিক সমিতির মাধ্যমে প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় ও সাংবাদিকতা—উভয় ক্ষেত্রই সমৃদ্ধ হবে।"


সম্পর্কিত খবর