ক্যাম্পাস
চবির বিজয় ২৪ হলে জরুরি মেডিসিন কর্নার উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয় ২৪ হলে শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে “জরুরি মেডিসিন কর্নার” উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১মে) হল সংসদের উদ্যোগে এবং হল প্রশাসনের সহযোগিতায় এই কর্নার স্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, চিকিৎসা কেন্দ্রের চিফ মেডিকেল অফিসার ডা. মো. আবু তৈয়ব, বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. জান্নাত আরা পারভীন, সিনিয়র আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আকিকুল হক এবং আবাসিক শিক্ষক তানজিমা তাহরিন কনক।
হল সংসদ সূত্রে জানা যায়, কর্নারটিতে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম রাখা হয়েছে। চাকসুর পক্ষ থেকে নেবুলাইজার, ব্লাড সুগার মাপার যন্ত্র, থার্মোমিটার, ক্লিনিক্যাল ইনস্ট্রুমেন্ট সেট, ফোল্ডিং স্ট্রেচার ও পালস অক্সিমিটার প্রদান করা হয়েছে। অন্যদিকে হল প্রশাসনের পক্ষ থেকে ফার্স্ট এইড ক্যাবিনেট, প্রেসার মেশিন, ওয়েট মেশিন, ফার্স্ট এইড বক্স এবং প্রয়োজনীয় বেসিক ওষুধ সরবরাহ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন এবং নির্বাহী সদস্য আদনান শরীফ।
এ ছাড়া বিজয় ২৪ হল সংসদের ভিপি সানু আক্তার নদী, দপ্তর সম্পাদক আবিদা সুলতানা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সানজিদা শারমিন তৃষা, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকারবিষয়ক সম্পাদক তাহিয়া রহমান নুহা এবং নির্বাহী সদস্য মিফতাহুল জান্নাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, হলে প্রশিক্ষণপ্রাপ্ত সিকরুম বিয়ারার নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এতে শিক্ষার্থীরা জরুরি মুহূর্তে দ্রুত প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।







