ক্যাম্পাস

ঈদুল আযহাকে ঘিরে ২৫ দিনের ছুটি পাচ্ছেন জাবি শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

ঈদুল আযহাকে ঘিরে ২৫ দিনের ছুটি পাচ্ছেন জাবি শিক্ষার্থীরা- খবরের থাম্বনেইল ফটো

পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা মোট ২৫ দিনের ছুটি পাচ্ছেন।


মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ২১ মে ২০২৬ থেকে ১৪ জুন ২০২৬ পর্যন্ত মোট ২৫ দিন (বৃহস্পতিবার থেকে রবিবার) বন্ধ থাকবে। তবে অফিসসমূহ ২৪ মে ২০২৬ থেকে ০৮ জুন ২০২৬ পর্যন্ত মোট ১৬ দিন (রবিবার থেকে সোমবার) বন্ধ থাকবে।


সম্পর্কিত খবর