ক্যাম্পাস

শিক্ষক নিয়োগে রাজনীতি, ঢাবিকে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে দিয়েছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

শেয়ারঃ

শিক্ষক নিয়োগে রাজনীতি, ঢাবিকে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে দিয়েছে: প্রধানমন্ত্রী- খবরের থাম্বনেইল ফটো

শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে পিছিয়ে পড়ছে। সম্ভবত এর অন্যতম প্রধান কারণ হলো—শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি যেভাবে হওয়া উচিত ছিল, অতীতে তা সেভাবে হয়নি। আমি বিভিন্ন মাধ্যমে জেনেছি এবং সংবাদপত্রে পড়েছি যে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধার চেয়ে রাজনীতিই বেশি প্রাধান্য পেয়েছে।" শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রেও একই ধরণের ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেন।


মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষক নিয়োগে যদি ফলাফল দেখি, মেধা দেখে নিয়োগ দিই, এ অবস্থার পরিবর্তন করতে পারি। বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের প্রকাশনাও দরকার হয়। তারও অভাব আমরা দেখিছি। আমরা যদি এই প্র্যাকটিসগুলো শুরু করি, তাহলে অ্যাকাডেমিক পারফরম্যান্স থেকেই হয়ে থাকে।’


সম্পর্কিত খবর