জাতীয়

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

ডেস্ক

শেয়ারঃ

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ- খবরের থাম্বনেইল ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বুধবার (১৩ মে) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার টিকিট ১৩ থেকে ১৭ মে পর্যন্ত এবং ফিরতি যাত্রার টিকিট ২১ থেকে ২৫ মে পর্যন্ত শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।


মঙ্গলবার (১২ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।


বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের টিকিট শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অনলাইন ওয়েবসাইট এবং ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে কেনা যাবে। অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনাবেচা থেকে বিরত থাকার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।


এতে আরও সতর্ক করে বলা হয়, নির্ধারিত প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন করলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন। তাই কেবলমাত্র সরকারি অনুমোদিত মাধ্যম ব্যবহার করার আহ্বান জানিয়েছে রেলওয়ে।


ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনভিত্তিক টিকিট ব্যবস্থাপনায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।


সম্পর্কিত খবর