ক্যাম্পাস

চবি তেপান্তর সাহিত্য সভার মাসব্যাপী লিখন প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ

চবি প্রতিনিধি

শেয়ারঃ

চবি তেপান্তর সাহিত্য সভার মাসব্যাপী লিখন প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তেপান্তর সাহিত্য সভার ‘মাসব্যাপী লিখন প্রশিক্ষণ কর্মশালা’র সনদ বিতরণী অনুষ্ঠান এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৩ মে ২০২৬) দুপুর ২টায় চবি সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন।


প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের লেখালেখির হাতেখড়ি হচ্ছে এ সংগঠনের মাধ্যমে। এটা অত্যন্ত ভালো উদ্যােগ। এ সংগঠন তাদের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করবে বলে আশা করি।


তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সঠিক ও বস্তুনিষ্ঠ লিখন শৈলী আয়ত্ত করা অত্যন্ত জরুরি। একজন শিক্ষার্থীর একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীল প্রতিভা বিকাশে লিখন দক্ষতার কোনো বিকল্প নেই। পাঠক যাতে আকৃষ্ট হয় এমন লেখা লিখতে হবে। তিনি সবার জন্য শুভ কামনা ও ধন্যবাদ জানান।


বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, লেখালেখির অভ্যস গড়ে তুলতে হবে।


আমরা বলি বেশি কিন্তু লেখি কম। আর লেখালেখির একটা নীতিমালা রয়েছে, সে সম্পর্কে জানতে হবে। আমি বিশ্বাস করি, তেপান্তর সাহিত্য সভার এ উদ্যোগ থেকে প্রাপ্ত শিক্ষা শিক্ষার্থীদের কর্মজীবনে এবং দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং প্রশিক্ষণার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


অতিথিবৃন্দ উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। মাসব্যাপী চলা এই কর্মশালায় শিক্ষার্থীরা সৃজনশীল লিখন পদ্ধতি, সংবাদপত্রের প্রতিবেদন লিখন এবং সাহিত্যিক শৈলীর বিভিন্ন দিক সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।


সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী বছরের জন্য নতুন কার্যপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, তেপান্তর সাহিত্য সভার নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর