ক্যাম্পাস

মাসব্যাপী 'রিসার্চ ওয়ার্কশপ বাস্তবায়ন করল চাকসু

চবি প্রতিনিধি

শেয়ারঃ

মাসব্যাপী 'রিসার্চ ওয়ার্কশপ বাস্তবায়ন করল চাকসু- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর রিসার্চ অ্যান্ড ইনোভেশন উইং কর্তৃক আয়োজিত মাসব্যাপী গবেষণাধর্মী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি "Research Workshop 1.0" বাস্তবায়ন করা হয়েছে।


বুধবার (১৩ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী অডিটোরিয়ামে এই আয়োজনের শেষ ক্লাস ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের গবেষণায় দক্ষ হওয়ার কোনো বিকল্প নেই।" তিনি চাকসুর এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, অন্যান্য সম্পাদক মন্ডলী ও নির্বাহী সদস্যবৃন্দ। এই আয়োজনে সাস্টেইনেবিলিটি পার্টনার হিসেবে সক্রিয়ভাবে যুক্ত ছিল স্বেচ্ছাসেবী সংগঠন 'ইয়ুথ থ্রি আর সোসাইটি'।


মাসব্যাপী এই কর্মশালায় শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন একঝাঁক দেশি-বিদেশি বিশেষজ্ঞ গবেষকগন।


চাকসুর গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন তার বক্তব্যে বলেন, "শিক্ষার্থীদের গবেষণার মৌলিক ও আধুনিক কৌশলগুলোর সাথে পরিচিত করতেই আমাদের এই আয়োজন। ইন্সট্রাক্টরদের সুযোগ্য দিকনির্দেশনা অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে।"


অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদানের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।


সম্পর্কিত খবর